১. রিয়াল মাদ্রিদ: ১৪৬ কোটি ইউরো
ট্রান্সফারমার্কেটের হিসাবে বিশ্বের সবচেয়ে দামি স্কোয়াড এখন রিয়াল মাদ্রিদের। কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়ুস জুনিয়র ও জুড বেলিংহামকে ঘিরে আক্রমণভাগের বিপুল বাজারমূল্যের সঙ্গে গ্রীষ্মে আরও কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় যোগ করেছে তারা। ইয়ান দিয়োমান্দে, মার্ক কুকুরেয়া ও ইব্রাহিমা কোনাতের মতো খেলোয়াড়দের অন্তর্ভুক্তি দলটির মোট বাজারমূল্য আরও বাড়িয়েছে। এই মুহূর্তে ২৭ জনের স্কোয়াড গড়া রিয়ালের প্রতি খেলোয়াড়ের গড় মূল্য ৫.৩৯ কোটির বেশি।
২. ম্যানচেস্টার সিটি: ১৪৩ কোটি ইউরো
কিছুদিন আগেও শীর্ষে ছিল ম্যানচেস্টার সিটি। গ্রীষ্মকালীন দলবদলের পর দুইয়ে নেমে গেছে ইংলিশ প্রিমিয়ার লিগের দলটি। এনজো ফার্নান্দেজ, এলিয়ট অ্যান্ডারসন ও আইয়ুব বুয়াদ্দির মতো মিডফিল্ডারদের দলে টেনে স্কোয়াডের শক্তি বাড়িয়েছে সিটি। ২৫ জনের স্কোয়াডের ১৪৩ কোটি ইউরোর বাজারমূল্য নিয়ে রিয়ালের খুব কাছেই আছে তারা।
এই মুহূর্তে সবচেয়ে বেশি ২২ কোটি বাজারমূল্য আর্লিং হলান্ডের, বার্সেলোনার লামিনে ইয়ামালের দামও তা–ই
এই মুহূর্তে সবচেয়ে বেশি ২২ কোটি বাজারমূল্য আর্লিং হলান্ডের, বার্সেলোনার লামিনে ইয়ামালের দামও তা–ইরয়টার্স
৩. পিএসজি: ১৩৬ কোটি ইউরো
টানা দুবারের চ্যাম্পিয়নস লিগজয়ী পিএসজি আছে ৩ নম্বরে। লুইস এনরিকের দলে ১০ কোটি ইউরো বা তার বেশি বাজারমূল্যের খেলোয়াড় আছেন পাঁচজন। জোয়াও নেভেস, ভিতিনিয়া, উসমান দেম্বেলে, দেজিরে দুয়ে ও খিচা কাভারাস্কেইয়ার মতো তারকারাই দলটির বাজারমূল্যকে এত ওপরে নিয়ে গেছেন।
আরও পড়ুন
কোটি কোটি ইউরোর তারকাদের পাওয়া যাচ্ছে বিনা মূল্যে
০৪ সেপ্টেম্বর ২০২৬
কোটি কোটি ইউরোর তারকাদের পাওয়া যাচ্ছে বিনা মূল্যে
৪. আর্সেনাল: ১৩৩ কোটি ইউরো
শীর্ষ ১০ দলের মধ্যে স্কোয়াডে সবচেয়ে কম খেলোয়াড় আর্সেনাল ও পিএসজির—২৪ জন করে। প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নরা গত কয়েক মৌসুমে ধারাবাহিকভাবে স্কোয়াড শক্তিশালী করেছে। মাঠের সাফল্যের সঙ্গে বেড়েছে খেলোয়াড়দের বাজারমূল্যও। ব্রুনো গিমারায়েস ও এজরি কনসার মতো নতুন সংযোজনও দলটির স্কোয়াড ভ্যালু বাড়িয়েছে। ১৩৩ কোটি ইউরো নিয়ে চতুর্থ স্থানে আর্সেনাল।
৫. বার্সেলোনা: ১২৬ কোটি ইউরো
বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড়ের একজন বার্সারই—লামিনে ইয়ামাল (২২ কোটি, একই দাম সিটির হলান্ডেরও)। ট্রান্সফারমার্কেটের হিসাবে তাঁর বাজারমূল্য ২২ কোটি ইউরো। ইয়ামালের সঙ্গে রাফিনিয়া, পেদ্রি, পাউ কুবারসিরাও বার্সার স্কোয়াডকে বিশ্বের অন্যতম মূল্যবান করে তুলেছেন। বার্সা স্কোয়াডের ২৭ খেলোয়াড়ের গড় মূল্য ৪.৬৭ কোটি ইউরো।
হলান্ডের মতো ইয়ামালের দামও ২২ কোটি ইউরো
হলান্ডের মতো ইয়ামালের দামও ২২ কোটি ইউরোএএফপি
৬. চেলসি: ১০৮ কোটি ইউরো
শীর্ষ ১০ দামি স্কোয়াডের মধ্যে গড় বয়সে সবচেয়ে তরুণ দল চেলসির। স্কোয়াডের ২৮ জনের গড় বয়স ২৪.৪ বছর। বছরের পর বছর ধরে চেলসির বড় অঙ্কের বিনিয়োগের প্রভাব স্পষ্ট খেলোয়াড়দের বাজারমূল্যে। ১০৮ কোটি ইউরো নিয়ে ষষ্ঠ স্থানে ইংলিশ ক্লাবটি।
৭. বায়ার্ন মিউনিখ: ১০৪ কোটি ইউরো
বুন্দেসলিগার সবচেয়ে দামি স্কোয়াড বায়ার্ন মিউনিখের। জার্মান ক্লাবটির মোট বাজারমূল্য ১০৪ কোটি ইউরো। মাইকেল ওলিসে তাদের সবচেয়ে মূল্যবান খেলোয়াড়দের একজন। ই