​প্রশ্ন ১: মানসিক স্বাস্থ্য বলতে কি শুধু “পাগল না হওয়া” বোঝায়?
উত্তর: না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-এর মতে, স্বাস্থ্য মানে শুধু রোগ বা দুর্বলতার অনুপস্থিতি নয়; বরং শারীরিক, মানসিক এবং সামাজিক—এই তিন দিক থেকেই সম্পূর্ণ সু-অবস্থাকে স্বাস্থ্য বলে। মানসিক স্বাস্থ্য হলো আপনার চিন্তা, অনুভূতি এবং আচরণের এমন একটি ভারসাম্যপূর্ণ অবস্থা, যার মাধ্যমে আপনি জীবনের স্বাভাবিক চাপ মোকাবিলা করতে পারেন এবং উৎপাদনশীল কাজ করতে পারেন।